আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরেজমিনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল), সাইফুল ইসলাম খান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার ২২ অক্টোবর সকাল ১১ ঘটিকায় রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগড় ইউনিয়নের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সহ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা এর পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল সাইফুল ইসলাম খান , এ সময় তিনি বলেন সংসদ নির্বাচনে আপনারা এসে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সব প্রস্তুতি নিচ্ছি।
তিনি আরও বলেন, আগে মব বা এ জাতীয় অপরাধ ঘটলে আমরা তেমন খবর পেতাম না। এখন মিডিয়া ও তথ্য প্রযুক্তির কল্যাণে সব তথ্য দ্রুত পাওয়া যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল মতিন, প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাজীমুদ্দীন কাজী, ইউনিয়ন পরিষদ সদস্য নিপেন্দ্র নাথ মাহাতো, গণমাধ্যম কর্মী মোঃ জাকি উল্লাহসহ ক্ষিরতলা বাজারের ব্যবসায়ি সহ বিভিন্ন পেশার মানুষ।
কেন্দ্র পরিদর্শন ব্যাপারে জানতে চাইলে অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, তিনি ছয় সাতটি কেন্দ্র পরিদর্শন করেছেন । এবং বিভিন্ন পেশাজীবী লোকজনের সাথে নির্বাচন সম্পর্কে অবহিত করন সহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

