• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে দুমকি উপজেলায়, এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি 

     swadhinshomoy 
    23rd Oct 2025 4:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদারদুমকী (,পটুয়াখালী) প্রতিনিধিঃ

     

    শিক্ষা উপদেষ্টার ঘোষণার পরও প্রজ্ঞাপন জারি না হওয়ায় ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ ও শিক্ষকরা।
    মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় আংগারিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুপার মাও,এনায়েতুর রহমান, দুমকী উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষকগণ। বক্তারা বলেন, শিক্ষা উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষক-কর্মচারীদের ন্যায্য প্রাপ্য বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা দ্রুত প্রজ্ঞাপন আকারে বাস্তবায়ন করবেন, কিন্তু এখনও তা কার্যকর হয়নি।বক্তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে অবিলম্বে সরকারকে প্রতিশ্রুত সুবিধাগুলোর প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায়, তারা পরবর্তী ধাপে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031