• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় মোটরসাইকেল নিয়ে মস্তি করতে গিয়ে দুর্ঘটনায় ২ বন্ধু নিহত,আহত-৪ 

     swadhinshomoy 
    23rd Oct 2025 4:57 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁর মান্দায় বেপরোয়া গতিতে মস্তি করতে গিয়ে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ বন্ধু নিহত হয়েছে।এদুর্ঘটনায় আরো ৪ বন্ধু গুরুতর আহত হয়েছে।২২ অক্টোবর বুধবার রাত সাড়ে সাতটার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের জেলার মান্দা উপজেলার সাতবাড়িয়া ইটভাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার গনেশপুর গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন আলী (২০) ও জাহাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০)। আহতরা হলো আশিক (২০), সাদিক (২০), তরুণ (২০)ও মনোয়ার (২০)। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানায়,তিন মোটরসাইকেল যোগে হতাহত ওই ৬ বন্ধু সতিহাট বাজার থেকে ফেরিঘাট এলাকায় আড্ডা দেয়ার জন্য রওনা দেয়। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মস্তি করতে গিয়ে পথিমধ্যে ওই ইটভাটা এলাকায় তাদের মোটরসাইকেল মধ্যে সংঘর্ষ হয়।এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন মোটরসাইকেলে সড়কের উপর ছিটকে পড়লে ঘটনা স্থলেই দুই বন্ধু নিহত হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি আবু রায়হান জানান, মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031