• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কালাইয়ে কাজী মোখলেছার রহমান মুক্ত স্কাউট গ্রুপ উদ্বোধন ও দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    26th Oct 2025 6:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    সুকমল চন্দ্র বর্মন (পিমল),ষ্টাফ রিপোর্টারঃ

    জয়পুরহাটের কালাই উপজেলা স্কাউট পরিবারে নতুন একটি সংযোজন হল- “১০৩ নং কাজী মোখলেছার রহমান মুক্ত স্কাউট গ্রুপ” উদ্বোধন ও দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। তিনি কাজী মোখলেছার রহমান মুক্ত স্কাউট গ্রুপের সাথে যারা জড়িত আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, কালাই উপজেলায় আসার পর এখানের বেশ কিছু আগ্রহী শিক্ষক ও স্কাউটার ‘মুক্ত স্কাউট গ্রুপ’ সম্পর্কে আগ্রহ দেখান। স্কাউটের প্রতি যাদের আগ্রহ আছে কিন্তু প্রাতিষ্ঠানিক ভাবে কোথাও সুযোগ নেই সেই চর্চা করার তাদের জন্য এটা বেশ ভাল সুযোগ। যাক একই সাথে দুইটি কাজ হল- একটা মুক্ত স্কাউট গ্রুপ আরেকটা কালাই উপজেলার প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব মরহুম কাজী মোখলেছার রহমান। স্যারের নামে সেই মুক্ত স্কাউট গ্রুপ। সবাই সম্মিলিত ভাবে মুক্ত স্কাউট গ্রুপ এগিয়ে নিয়ে যাবে।

    শনিবার দিনব্যাপী ডে ক্যাম্পে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার ৮০ জন মুক্ত স্কাউট গ্রপের সদস্যরা অংশ গ্রহণ করেন।

    অনুষ্ঠান শেষে মুক্ত স্কাউট গ্রুপের সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় উপজেলা স্কাউটের শাপলা পারভিন, মোহাম্মদ আলী জিন্নাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031