• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    26th Oct 2025 7:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকিয়া সুলতানা,ধর্মপাশা প্রতিনিধি,সুনামগঞ্জ:

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সম্মিলিত উলামা পরিষদ এর আয়োজনে, শহীদ আলিফ হত্যার বিচার দ্রুত কার্যকর, গাজীপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যা চেষ্টা এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সঙ্গবদ্ব ধর্ষণের সাথে সংশ্লিষ্ট উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ” ইস্কন” কে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    ২৬ অক্টোবর রবিবার সকাল ১১ ঘটিকায় বিজয় ২৪ চত্বর হইতে সম্মিলিত উলামা পরিষদ ও তৌহিদী জনতার সমন্বয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে ধর্মপাশা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে, উপজেলা পরিষদ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ধর্মপাশা সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও জামিয়াতু ইব্রাহিম মাদরাসার মুহতামিম মুফতী জুবায়ের আলমের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নূরে মাদীনা মাদ্রাসার মুহতামিম ও কলেজ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, নৌয়াবন্দ মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদ মজুমদার, নলগড়া মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান তারাবি,বাদশাগজ্ঞ বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন, নূরে মাদীনা মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা রবিন আহমদ, কামলাবাজ – ফাতেমানগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রহিছ উদ্দিন, শফিকুল ইসলাম প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031