• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

     swadhinshomoy 
    28th Oct 2025 1:36 pm  |  অনলাইন সংস্করণ Print
    নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

    ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ‌৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
    ফরিদপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের উদ্যোগে,(২৭ অক্টোবর) সোমবার বিকালে কোর্ট চত্বর ও সরকারি রাজেন্দ্র কলেজ এলাকা থেকে দুইটি শোভাযাত্রা ‌বের করা হয়। শোভাযাত্রা দুটি ‌ শহরের বিভিন্ন সড়ক ‌‌প্রদক্ষিণ করে আলিপুর গোরস্থানের সামনে অবস্থিত ‌ নওয়াব আলী টাওয়ারের সামনে গিয়ে শেষ হয় ‌।
    এরপর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর যুবদলের ‌ভারপ্রাপ্ত সভাপতি ‌এম এম ইউসুফ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি ‌রাজিব হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ‌আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সাবেক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজ, সহ-সভাপতি ‌কে.এম জাফর, সাংগঠনিক সম্পাদক ‌শহীদুর রহমান শহীদ, মহানগর যুবদলের ‌সিনিয়র যুগ্ম সম্পাদক ‌শামীম তালুকদার, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক বি এম নাহিদুল ইসলাম প্রমুখ।
    সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের ‌সাধারণ সম্পাদক ‌ জাহাঙ্গীর হোসেন।
    সভায় বক্তারা, যুবদলের ‌সুদীর্ঘ ইতিহাস তুলে ধরে আলোচনা করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। তারা বলেন, ফরিদপুরে জাতীয়তাবাদী যুবদল, মহানগর যুবদল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‌‌ধানের শীষে বিজয় অর্জনে ‌সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    কোন অবস্থাতেই ঐক্য নষ্ট হতে দেয়া যাবে না। এ দল শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রস্তুত।
    বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা গত ১৭ বছর লড়াই ‌ সংগ্রাম করেছি। ষড়যন্ত্রকারীরা ‌এখনো বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা দেশের বিরুদ্ধে যেন কোন ষড়যন্ত্র করতে না পারে ‌সে লক্ষ্যে সবাইকে সচেতন থাকতে হবে। বক্তারা বলেন, দল যাকে মনোনয়ন দেবে ‌তার জন্য কাজ করতে হবে। আর তাই ‌‌সকল ভেদাভেদ ভুলে সবাইকে ‌‌ধানের শীষের বিজয়ের জন্য মাঠে নামতে হবে। আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর থেকে দল যাকেই মনোনয়ন দেখনা কেন ‌ তাকেই বিজয়ী করতে হবে। এ লক্ষ্যে ‌সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
    এর পূর্বে ‌ বিভিন্ন স্থান থেকে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার ‌ফেস্টুন বাদ্যযন্ত্র সহ ‌একাধিক মিছিল উক্ত কর্মসূচিতে অংশ নেয়।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031