• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

     swadhinshomoy 
    28th Oct 2025 2:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    রবিউল আলম দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:

    আজ ২৭ অক্টোবর ২০২৫ সোমবার,
    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    র‍্যালী উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।
    উদ্বোধন শেষে রেলিটি মানিকগঞ্জ সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। রেলি শেষে প্রধান অতিথির বক্তৃতায় আফরোজা খানম রিতা বলেন- যুবদল হচ্ছে তারেক জিয়ার পছন্দের দল, যুবদলের কোন নেতাকর্মী দ্বারা,দলের কোন ক্ষতি বা সুনাম নষ্ট না হয় সেটিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনকে সামনে রেখে যুবদলকে নির্বাচনী মাঠ তৈরি করতে হবে।
    যুবদলের সভাপতি, সেক্রেটারিগন কে ভোট কেন্দ্র পাহারা দেওয়া সহ জনগণের নিকট ধানের শীষ প্রতীকের আস্থা অর্জন করতে হবে -সেজন্য সবাই জনগণের আস্থা তৈরি করতে মাঠে নেমে পরো, যাতে ধানের শীষের প্রতীকে জয়যুক্ত করা যায়।

    এ সময় আরো উপস্থিত ছিলেন – জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,
    মো:সালাউদ্দিন সেলিম,আহবায়ক,দৌলতপুর উপজেলা যুবদল। মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দৌলতপুর উপজেলা শাখা যুবদল, মোঃ মোবারক হোসেন (বাবু), যুগ্ম আহবায়ক, যুবদল,দৌলতপুর উপজেলা শাখা প্রমুখ। তাছাড়াও ৪৭তম যুব দিবস সফল করতে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা ঘিওর,দৌলতপুর, শিবালয় হরিরামপুর, সিংগাইর, সাটুরিয়া ও সদর থেকে শত শত নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিলে অংশগ্রহণ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031