• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক মতি মিয়াকে নতুন ঘর উপহার 

     swadhinshomoy 
    28th Oct 2025 2:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    আনিসুজ্জামা,স্টাফ রিপোর্টার,কটিয়াদী,কিশোরগঞ্জ:

    কিশোরগঞ্জ জেলা অন্তর্গত কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের এক হতদরিদ্রের বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়।ঘরটি ছিল কেটে-খাওয়া ব্যক্তি মতি মিয়ার।

    কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বসতঘরের স্থানে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে এই সংগঠনটি।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাতে পাইকশা গ্রামের মো. মতি মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ঘর ও আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফলে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন মতি মিয়া ও তার পরিবারের লোকজন।

    ঘটনার পর কটিয়াদী উপজেলা জামায়াতের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আচমিতা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. রহমত আলী আকন্দ।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।

    এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. সাইদুল হক বিএসসি, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031