• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা 

     swadhinshomoy 
    28th Oct 2025 2:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

    শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মাহমুদুর রহমান।

    সোমবার ২৭ অক্টোবর সকাল ১১টায় এই পরিদর্শন ছিল অত্যন্ত ফলপ্রসূ ও গতিশীল। পরিদর্শনকালে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও আকর্ষণীয় ও গতিশীল করতে নানাবিধ মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

    তাঁর নির্দেশনাগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার কৌশল সম্পর্কিত বিস্তারিত আলোচনা। তিনি প্রতিটি শিশুর মৌলিক চাহিদা বুঝে, বাড়তি সময় ও সৃজনশীল পদ্ধতি প্রয়োগের মাধ্যমে তাদের মেধা বিকাশে করণীয় বিষয়ে হাতে-কলমে গাইডলাইন দেন। এটি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির জন্য অত্যন্ত সহায়ক ও অনুপ্রেরণাদায়ক হয়েছে।

    বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা তার এই সময়োপযোগী ও বাস্তবসম্মত পরামর্শ পেয়ে অত্যন্ত আনন্দিত ও উপকৃত হয়েছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে তার এই মহতী উদ্যোগ, গতিশীল নেতৃত্ব ও মূল্যবান সময়ের জন্য আন্তরিক অভিনন্দন ও অকুণ্ঠ ধন্যবাদ জানান।

    প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনাব মোঃ মাহমুদুর রহমান স্যারের এই ধরনের গঠনমূলক ভূমিকা এবং তাঁর দেওয়া দিকনির্দেশনাগুলো বাস্তবায়ন করে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়গঞ্জ উপজেলায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে আশা করি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031