মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বনলতা সেনখ্যাত নাটোরের ৪ টি আসন থেকে ধানের শীষের প্রার্থী মনোনয়নে গুলশান অফিসে তারেক রহমানের ডাক পেয়েছেন ১১ জন। আজ গুলশান অফিসে তাদের সাথে মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নাটোর-১ ( লালপুর -বাগাতিপাড়া থেকে ডাক পেয়েছেন ৩ জন। এরা হলেন, ১. সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা নাটোর জেলা বিএনপির সদস্য ফারজানা শারমিন পুতুল, ২. ডঃ ইয়াসির আরশাদ রাজন, ৩. তাইফুল ইসলাম টিপু।
নাটোর – ২ ( নাটোর-নলডাঙ্গা) আসনে ১. বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ২. আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব নাটোর জেলা বিএনপি, ৩. আবুল কাসেম, সদস্য জেলা বিএনপি নাটোর।
নাটোর- ৩ (সিংড়া) আসনে, ১. অধ্যক্ষ আনোয়ার হোসেন আনু, ২. দাউদার মাহমুদ, ৩. ব্যারিস্টার মোঃ ইউসুফ আলী।
নাটোর-৪ ( বড়াইগ্রাম – গুরুদাসপুর) আসনে ২ জন। ১. আব্দুল আজিজ, ২. ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রন্জু।
আসন্ন ফেব্রুয়ারী ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি সংসদীয় আসন থেকে মোট ১১ জন মনোনয়ন বাছাইয়ের জন্য তারেক রহমানের ফোন পেয়েছেন। সাক্ষাৎকার শেষে এদের মধ্য থেকে কে কে হচ্ছেন নাটোরের ৪টি আসনের ধানের শীষের প্রার্থী এই অপেক্ষায় আছেন নাটোরের ৪ টি আসনের ভোটার, সমর্থক বৃন্দ। খুব শীঘ্রই এই প্রতিক্ষার সুর সংবাদ পাবেন নাটোরবাসি।

