• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তরুণদের সাইবার নিরাপদ ক্যারিয়ার গড়ার আহ্বান-ফরিদপুরের পুলিশ সুপার 

     swadhinshomoy 
    29th Oct 2025 11:49 am  |  অনলাইন সংস্করণ Print
    নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

    সাইবার ক্রাইম, মানসিক স্বাস্থ্য, লিডারশীপ, শিক্ষা ও ক্যারিয়ার, তরুণদের সামাজিক দায়বদ্বতা বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গনাইজেশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে,(২৮ অক্টোবর) মঙ্গলবার সরকারি রাজেন্দ্র কলেজে এ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম। পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি তার বক্তব্যে বলেন, আপনাদের প্রধান দায়িত্ব হলো সচেতনতা। সোশ্যাল মিডিয়ায় হয়রানি, ছবি বা তথ্য চুরি, অনলাইন লেনদেনে প্রতারণা, ফেক আইডি দিয়ে মিথ্যা প্রচার এসবই সাইবার অপরাধ। তরুণদের সাইবার নিরাপদ ক্যারিয়ার গড়তে  হবে। অনেকেই না জেনে নিজেদের ব্যক্তিগত তথ্য অসতর্কভাবে দিয়ে দেয়, যা অপরাধীদের ফাঁদ পাতা সহজ করে তোলে। তাই অপরিচিত লিঙ্কে কেউ ক্লিক করবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং অবশ্যই সাইবার বুলিং বা হয়রানির শিকার হলে ভয় না পেয়ে সরাসরি কলেজ কর্তৃপক্ষ বা স্থানীয় থানায় যোগাযোগ করুন। আমরা আপনাদের পাশে আছি। সাইবার স্পেসকে নিরাপদ রাখা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। শিক্ষা ও ক্যারিয়ার, লিডারশীপ ও তরুণদের সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে তিনি বলেন, শিক্ষা শুধু একটি ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং এটি তোমাদের মানসিক উৎকর্ষ সাধন এবং সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার মূল ভিত্তি। তোমরা ঘৃণা, বিদ্বেষ বা গুজবের পরিবর্তে ইতিবাচক তথ্য, সৃজনশীল কাজ এবং দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দাও। একটি সুন্দর, নিরাপদ ও প্রগতিশীল সমাজ গড়ে তোলার দায়িত্ব তোমাদেরই। তিনি শিক্ষার্থীদের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, তোমরা এদেশের ভবিষ্যৎ। জ্ঞান, দক্ষতা এবং নৈতিক মূল্যবোধের সমন্বয়ে তোমরা নিজেদেরকে এমনভাবে তৈরি করো, যাতে তোমরা ডিজিটাল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারো এবং একইসাথে সমাজের একজন গর্বিত ও দায়িত্বশীল সদস্য হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারো।
    এসময় উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031