• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নড়াইলে ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে জখম 

     swadhinshomoy 
    29th Oct 2025 12:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    নড়াইল প্রতিনিধি ঃ

    নড়াইলে খাজা মোল্যা (৩৮) নামে এক ব্যবসায়ীকে  এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর)  বিকাল ৫ টার দিকে গোয়ালবাথান মনি ব্রিকস নামে একটি ইট ভাটার পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় খাজা মোল্যাকে নড়াইল জেলাহাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ব্যবসায়ী খাজা মোল্যা সদর উপজেলার ধুড়িয়া  গ্রামের মৃত আবু মোল্যার ছেলে। তিনি ইট ভাটার পাশে চা ও মুদি মালামালের ব্যবসা করেন।

     

    আহত খাজা মোল্যার স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, খাজা মিয়ার সাথে দোকান নিয়ে একই গ্রামের রাজা মোল্যার সাথে  বিরোধ চলছিল। ওই ব্যক্তি খাজা মোল্যাকে হুমকি দিয়ে আসছিলেন।আজ মঙ্গলবার বিকালে দোকানে চা বিক্রির সময় হঠাৎ রাজা সহ কয়েকজন তার ওপর হামলা করেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে খাজা মোল্যার মাথায়, দুই হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।বর্তমানে খাজা মোল্যা নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    আহত খাজা মোল্যা, রাজা মোল্যা, ইসমাইল শেখ, বিল্লাল শেখ, মন্জুর শেখ, বাবু শেখ,  লাভু শেখসহ ১০/১৫ জন আমার আমাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। আমি দৌড়ে পাশের বাড়ি উঠলে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আমাকে রাজা মোল্যা এখান থেকে দোকান সরিয়ে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে। দোকানঘর না সরানোর জন্য আমাকে তারা কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।

    অভিযুক্ত রাজা মোল্যা  ঘটনার পর পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

     

    নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অলোক বাগচি বলেন, হামলায় আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম আছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, মারামারির ঘটনা ঘটেছে। সেখানে আমাদের পুলিশ গেছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031