swadhinshomoy
10th Aug 2025 11:07 am | অনলাইন সংস্করণ Print
মোঃ সিরাজুল মনির ,চট্টগ্রাম প্রতিনিধি ঃ
ঘন্টাখানেকের বৃষ্টিতেই কোমড় পরিমাণ পানি জমে বন্যার সৃষ্টি হয়ে চট্টগ্রাম মহানগরীতে। এতে চরম ভোগান্তিতে পড়ে যায় চট্টগ্রাম মহানগরীতে বসবাসকারী বাসিন্দারা। অপরিকল্পিত নগরায়ন খাল দখল করে বাসা বাড়ি নির্মাণ অসচেতন হয়ে নালা নর্দমায় ময়লা ফেলার কারণে পানি নিষ্কাশন সঠিকভাবে না হওয়ায় বন্যার সৃষ্টি হয় প্রতিনিয়ত বৃষ্টি হলেই।
চট্টগ্রাম নগরবাসীকে বন্যার কবল থেকে মুক্ত করার লক্ষ্য নিয়ে ১৪ হাজার ৩৪৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে চারটি প্রকল্প হাতে নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দুইটি সিটি কর্পোরেশন একটি এবং পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম কর্তৃক একটি প্রকল্পের কাজ পরিচালনার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ বাস্তবায়ন করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলতি বছরের অক্টোবর মাসে শেষ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত সমস্ত খাল খনন এবং অবৈধভাবে নির্মাণ করা বিভিন্ন বসতবাড়ি উচ্ছেদ করা হয়নি এবং নির্মাণ কাজের ৮৫ ভাগ শেষ করলেও বাকি কাজ শেষ করতে আগামী বছর নাগাদ লাগতে পারে বলে প্রকল্প পরিচালক জানান।
প্রকল্পের কাজ পরিদর্শনে দেখা যায় অধিকাংশ কাল খননে ধীরগতিতে কাজ চলমান থাকায় সঠিক সময়ে কাজ সম্পাদন করা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগীরা জানান হঠাৎ করে সরকার পরিবর্তন হওয়ায় আওয়ামীলীগ সমর্থিত অনেক ঠিকাদার কাজ রেখে পালিয়ে গেছে। তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশন সূত্রে জানা যায় উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে কিছু সময় দেরি হলেও আগামী বছর থেকে চট্টগ্রাম জলাবদ্ধতা প্রকল্পের সুফল ভাবে নগরবাসী।
বর্তমান অন্তবর্তী সরকার এর তিনজন উপদেষ্টা চট্টগ্রামের উন্নয়ন কাজ গুলোর তদারকিতে রয়েছে তারা নিয়মিত চট্টগ্রামের বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করে তার অগ্রগতিতে ভূমিকা রাখার চেষ্টা করতেছে। প্রায় প্রতি সপ্তাহে উপদেষ্টারা চট্টগ্রাম ঘুরে যান শুধু উন্নয়ন কাজগুলা দেখার জন্য।
তবে চট্টগ্রামের সেবা সংস্থাগুলো সমন্বয় করে কাজ সম্পাদন না করার কারণে বিভিন্ন প্রকল্পের কাজ আটকে থাকে বলে অনেকের ধারণা। এসব নিয়ে ভুক্তভোগীরা আরো জানান অতীতে দেখা গেছে একটি সংস্থা আরেকটি সংস্থাকে দোষারোপ করে কাজ পরিচালনা করায় সঠিক সময়ে কাজ সম্পাদন হতো না তবে বর্তমানে চট্টগ্রামের এ সংস্থাগুলো সমন্বয় করে সঠিক যোগাযোগের মাধ্যমে কাজ শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যা আগামীতে আরো সুফল বয়ে আনবে সাধারণ মানুষের জন্য।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন দৈনিক স্বাধীন সময় পত্রিকাকে বলেন সকলকে নিয়ে চট্টগ্রামকে সাজানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি রাত দিন। কোন প্রকারের অনিয়ম সহ্য করা হবে না আগামীতে নগরবাসীকে বন্যার খবর থেকে মুক্ত রাখতে যা যা করার দরকার চট্টগ্রামের সকল সেবা সংস্থা কে নিয়ে তা করতে বদ্ধপরিকর চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তুমি নগরবাসীর কাছে আহ্বান জানান নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য। নালা নর্দমায় ময়লা ফেলে পানি যাতায়াতকে বাধা সৃষ্টি করলে এমনিতে পানি জমে বন্যার সৃষ্টি হবে। জনগণকে আরো সচেতন হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

