• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জের পাঁচ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী ঘোষণা 

     swadhinshomoy 
    04th Nov 2025 1:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) সংবাদদাতা:

    আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারাদেশের ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।

    সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

    এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

    সিরাজগঞ্জের ঘোষিত প্রার্থীরা হলেন:

    সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

    সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে: সাবেক ছাত্রনেতা ভিপি আইনুল হক।

    সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে: দুইবারের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী।

    সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে: রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

    সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে: ডা. এম. এ. মুহিত।

    উল্লেখ্য, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30