• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শরণখোলায় জলাতঙ্কে আক্রান্ত গরু জবাই করে বাজারে বিক্রি 

     swadhinshomoy 
    04th Nov 2025 8:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধি:

    বাগেরহাটের শরণখোলায় জলাতঙ্কে আক্রান্ত গরু জবাই করে বাজারে বিক্রি করেছে মাংস ব্যবসায়ী আল আমিন কসাই। এমন অভিযোগের ভিত্তিতে এলাকাবসী আল আমিনের বাড়ি থেকে বিপুল পরিমাণ অসুস্থ গরুর মাংস উদ্ধার করেছে।
    সোমবার রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আল আমিন পালিয়ে যায়। অভিযুক্ত আল আমিন এর আগেও দুইবার মৃত পশুর মাংস বিক্রির অপরাধে কারাদণ্ড ও জরিমানা ভোগ করেছেন। উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, কয়েকদিন আগে উওর তাফালবাড়ির রনি একটি অসুস্থ গরু নিয়ে প্রাণিসম্পদ কার্যালয়ে আসেন। পরিদর্শনে কর্মকর্তারা নিশ্চিত হন যে গরুটি জলাতঙ্কে আক্রান্ত। অফিস থেকে গরুটি আলাদা রেখে চিকিৎসার পরামর্শ দেয়া হয়। পরবর্তীতে এলাকাবাসী জানতে পারে রনি জলাতঙ্কে আক্রান্ত গরুটি পাঁচ হাজার টাকায় কসাই আল আলামিনের কাছে বিক্রি করেছে। আল আমিন গরুটি জবাই করে কতেক মাংস ফ্রিজে রেখে বাকিটা বাজারে বিক্রি করেছে এমন খবর ছড়িয়ে পরলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আল আমিনের বাড়ির গর্তে পুঁতে রাখা এবং পাশের বাড়ির ফ্রিজ থেকে জলাতঙ্কে আক্রান্ত গরুর মাংস উদ্ধার করে পুলিশকে জানায়। শরণখোলা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে বিপুল পরিমান অসুস্থ গরুর মাংস জব্দ করে।
    স্থানীয় বাসিন্দা ছগির তালুকদার অভিযোগ করেন, কসাই আল আমিন প্রভাবশালী মহলের প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে মৃত ও অসুস্থ পশুর মাংস বিক্রি করে আসছে। আগেও এ ধরনের অপরাধে দণ্ডিত হলেও তাকে থামানো যায়নি। পুলিশ জানিয়েছে, মাংস ব্যবসায়ী আল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং জব্দ মাংস দ্রুত ধ্বংস করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30