• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • এখন হালান্ড মেসি-রোনালদোর লেভেলে : গার্দিওলা 

     Ahmed 
    04th Nov 2025 9:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    খেলাধুলা ডেস্ক: ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, তার দলের নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড এখন গোল করার দিক থেকে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর সমতায় পৌঁছে গেছেন। গত শনিবার বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে হালান্ডের জোড়া গোলেই জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে তিনি এখন পর্যন্ত ১১ গোল করেছেন-যা প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট দৌড়ে তাকে শীর্ষে রেখেছে। পরবর্তী চারজনের গোলসংখ্যা মাত্র ছয়। হালান্ড ম্যানসিটির হয়ে লিগে ১০০ গোলের মাইলফলক থেকে মাত্র দুই গোল দূরে।

    গার্দিওলার মতে, গোলের ধারাবাহিকতা ও নির্ভরযোগ্যতায় হালান্ড এখন ঠিক সেই জায়গায়, যেখানে মেসি ও রোনালদো ছিলেন তাদের সেরা সময়ে। ‘মেসি-রোনালদোর মতোই প্রভাব বিস্তার করছে হালান্ড’-বলেন মেসির সাবেক কোচ গার্দিওলা। তিনি আরও বলেন, ‘আমরা দারুণ খেলেছি, অবশ্যই হালান্ড ছিল নির্ধারক। এটা অনেকটা মেসি বা রোনালদোর সঙ্গে খেলার মতো, জানেন তো? মাঠে তাদের প্রভাব এতটাই বিশাল।’ তিনি আরও যোগ করেন, ‘আপনি যদি ছেলেটার (হালান্ড) পরিসংখ্যান দেখেন- ওহ মাই গড! অবশ্যই সে মেসি ও রোনালদোর সংখ্যার স্তরে পৌঁছে গেছে। একমাত্র পার্থক্য হলো, মেসি আর রোনালদো এটা ১৫ বছর ধরে করে আসছে। মেসি এখনো এমএলএস-এ খেলছে এবং প্রতিদিন দুই-তিনটা গোল করছে।

    রোনালদোও সৌদি লিগে একইভাবে চলছে।’ গার্দিওলার মতে, হালান্ডের গোলের ক্ষুধা ও শেখার আগ্রহই তাকে এই উচ্চতায় নিয়ে গেছে। ‘যেভাবে সে শট নেয়, মাটির ওপর দিয়ে বল ছোড়ে… মনে হয়, আমি গোল করব। আমি অনেকবার বলেছি, সে অবিশ্বাস্যভাবে ‘কোচেবল’। আমি মাঝে মাঝে কঠিনও হই তার সঙ্গে; কিন্তু সে মনোযোগী, বিনয়ী এবং শুধুই গোলের জন্য বাঁচে।’

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30