• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তজুমদ্দিনে নিখোঁজ মাদরাসা ছাত্রের ৪ দিনেও সন্ধান মেলেনি 

     swadhinshomoy 
    05th Nov 2025 5:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    তজুমদ্দিন প্রতিনিধি :

    ভোলার তজুমদ্দিন উপজেলায় নিখোঁজের ০৪ দিনেও সন্ধান মেলেনি মাদরাসা ছাত্র তাহসান ইসলামের (১৫)। গত ০২ নভেম্বর শনিবার সকালে বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে সে নিখোঁজ হয়। সে চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্র ও চাঁদপুর ইউনিয়নের মোল্লাগ্রামের এলাকার রফিকুল ইসলামের ছেলে।

    পারিবার সূত্র জানায়, ২ নভেম্বর শনিবার সকালে বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা দেয় তাহসান। সারাদিন বাসায় না ফিরায় তারা হয়তো ভাবছে কোন বন্ধুবান্ধবদের সাথে রয়েছে কিন্তু সন্ধ্যার পরও সে বাসায় আসেনি। এরপর থেকে তার আর কোন হদিস পাওয়া যায়নি। স্বজনেরা তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। গত কয়েকদিন ধরে পরিবারের লোকজন তার খোঁজে স্থানীয় ও ঢাকা-চট্টগ্রামসহ সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনদের বাসা-বাড়িতে খোঁজে কোথাও না পেয়ে গত সোমবার রাতে তজুমদ্দিন থানায় তাহসানের মা বাদি হয়ে তার নিখোঁজ ডায়েরি করেন।

    তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান জানান, নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধানে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছে। তথ্য প্রযুক্তির মাধ্যমেও তার অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30