• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মৌলভীবাজার ক্রীড়া অফিসে চুরি 

     swadhinshomoy 
    09th Nov 2025 2:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

    মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের প্রধান ফটকের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

    বুধবার ৬ই নভেম্বর দিবাগত রাতে মৌলভীবাজার কলেজ ষ্টেডিয়ামের (২য় তলায়) অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন নথিপত্র রাখা ছিল তার মধ্যে ১টি কম্পিউটার ও ১টি আলমারীর তালা ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

    জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ জানান, প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে চোর। তার পরও অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নথিপত্র ও আলমিরার কাগজপত্র তছনছ করে রাখে।

    তবে কি কি চুরি হয়েছে এটার বিষয়ে আগেই কিছু বলা যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, চোরেরা অফিসের ভিতরে থাকা ১টি আলমারির তালা ভেঙে ফেলে, জমানো থাকা সরকারী মালামাল নিয়েছে। কোন নথিপত্র নিয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি।

    মৌলভীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, জেলা ক্রীড়া অফিসে চুরির এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা প্রস্তুতি চলছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30