• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা 

     swadhinshomoy 
    09th Nov 2025 2:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ই নভেম্বর) রাতে শ্রীমঙ্গল শহরের মহসিন নিবাসের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য’ শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক মেয়র’ ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।

    এ সময় কমলগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মঈন ফারুক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান জরিফ, মৌলভীবাজার জেলা তাঁতি দলের আহ্বায়ক আতাউর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য,আব্দুল মোছাব্বির মো. আবুল হোসেন, মোবারক হোসেন, শ্রীমঙ্গল পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, আহ্বায়ক কমিটির সদস্য মীর এম এ সালাম, আলকাছ মিয়া, নজরুল ইসলাম, টিটু দাস প্রমুখ।

    এছাড়া এ সময় শ্রীমঙ্গল উপজেলা,পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ছাড়াও উপজেলার কালীঘাট ইউনিয়নের বিভিন্ন চা বাগানের ৫ শতাধিক নারী-পুরুষ চা শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভার প্রধান অতিথি বিএনপি নেতা ও সাবেক মেয়র মহসিন মিয়া মধু বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে সুন্দর ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30