• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন 

     swadhinshomoy 
    09th Nov 2025 4:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    প্রতিবেদক (কামরুল হাসান)

    ৭ নভেম্বর শুক্রবার কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশে সারা বাংলাদেশে একযোগে বর্ণাঢ্য আয়োজনে ইউনিয়ন ও উপজেলা বিএনপি যথাযথ মর্যাদায় ইতিহাসের এই দিনটি কে স্মরণ করে।

    ইউনিয়ন ও উপজেলার কর্মসূচি শেষে নেতাকর্মীর ঢল নেমে আসে জেলা ও মহানগর গুলোতে।
    তারঐ ধারাবাহিকতায় ও কেন্দ্রীয় বিএনপির নির্দেশে কুড়িগ্রাম জেলায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। পড়ন্ত বিকেলে সূর্য অস্তমিত যাওয়ার লগ্নে কুড়িগ্রাম জেলা বিএনপি’র অফিস সংলগ্ন কেন্দ্রীয় ঈদগা মাঠে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা থেকে নেতা ও কর্মীর ঢল নেমে আসে, ইতিহাসের এই অধ্যায় কে স্মরণীয় ও বরণীয় করে রাখতে ।
    কর্মসূচির অংশ হিসেবে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিএনপি কর্তৃক মনোনীত ২৬ কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সোহেল হোসেন কায়কোবাদ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপি’র সম্মানিত আহবায়ক জনাব গোলাম মোস্তফা।
    আলোচনা শেষে একটি বর্ণাঢ্য মিছিল কুড়িগ্রাম শহর প্রতিক্ষণ করার মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্তি ঘটে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30