মোঃ মাহবুব হোসেন মেজর,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
গতকাল বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দিনাজপুর জেলা বি এন পি বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত আদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় বিএনপির পেজ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় “ইতিপূর্বে দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছিল।গত ০৬ নভেম্বর ২০২৫ তারিখে তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকবেন।”
উল্লেখ্য গত ২ জানুয়ারি ২৫ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নানা অভিযোগে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।তবে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের নির্বাচন মুখি করতে ও দিনাজপুর জেলা বিএনপির হাল ধরতেই দলের এই সিদ্ধান্ত। গত ১৭ বছর স্বৈরাচার সরকারের আমলে দিনাজপুর জেলায় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল এই ত্যাগী নেতা বখতিয়ার আহমেদ কচি।গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় দিনাজপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিতাদেশ প্রত্যাহারের পর হিলিতে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্দ্যগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।
আনন্দ মিছিলটি হিলি চারমাথা থেকে শুরু হয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী নেতৃত্বে। মিছিলটি শহরের সব গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার চারমাথায় এসে শেষ হয়। এবং মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

