• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে বহিষ্কৃত অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

     swadhinshomoy 
    11th Nov 2025 7:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জে বহিষ্কৃত অধ্যক্ষ লুৎফর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের শিক্ষক-কর্মচারীরা।

    সোমবার সকাল ১১টায় কলেজ সভাকক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অধ্যক্ষ লুৎফর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় কলেজ কর্তৃপক্ষ ও তৎকালীন ইউএনও মো. নাহিদ হাসান খান তাকে বহিষ্কার করেন। তারা অভিযোগ করেন, বহিষ্কারের পরও তিনি নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এবং সম্প্রতি বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে তার ও কলেজের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছেন।

    বক্তারা এসব কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

    সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30