• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ১৩ নভেম্বর ঘিরে খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধের নির্দেশনা অমান্য 

     swadhinshomoy 
    12th Nov 2025 5:07 pm  |  অনলাইন সংস্করণ Print

    শেখ আহাম্মেদ চট্টগ্রাম:

    স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা উপেক্ষা করে চট্টগ্রাম নগরীর বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় খোলা তেল বিক্রি অব্যাহত রেখেছেন দোকান মালিকরা। এলাকাজুড়ে ছোট-বড় মিলে অন্তত ৫০টিরও বেশি দোকানে প্রতিদিন নির্বিঘ্নে চলছে খোলা তেল বেচাকেনা।

    স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, ১৩ নভেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য অগ্নিসংযোগ ও নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে রাস্তার পাশে খোলা তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

    তবে বাস্তবে চিত্র ভিন্ন। বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকার একাধিক খোলা তেলের দোকানে এখনও পাইপলাইনের মাধ্যমে চোরাই কৃত সরকারি ও বেসরকারি যানবাহনে তেল সরবরাহ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সরকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, এ দোকানগুলো শুধু অবৈধ তেল বিক্রিই করছে , এখান থেকে রাজনৈতিক নাশকতার ঝুঁকিও থেকে যাচ্ছে। কিছু দোকানের ফায়ার সার্ভিস বা পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেই।

    এ বিষয়ে জানতে চাইলে বন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বলেন, “বিষয়টি সম্পর্কে আমি সংশ্লিষ্ট থানার ওসিদের অবগত করেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30