গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ ফজলে হুদা বাবুলের মতবিনিময় সভার আয়োজন করা হয়।১৬ নভেম্বর রোববার সন্ধ্যায় মহাদেবপুর ডাক বাংলো অডিটোরিয়াম হলে সিনিয়র সাংবাদিক গোলাম রসুল বাবুর সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ ফজলে হুদা বাবুল বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকাবাসী তাকে যদি এমপি নির্বাচিত করেন, তাহলে তাঁর এ নির্বাচনী এলাকায় বিশ্বমানের টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।মতবিনিময় সভার প্রধান অতিথি ফজলে হুদা বাবুল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ,বর্তমানে এ এলাকায় শিক্ষার গুণগতমান
অনেকটায় কমে গেছে,গত বিসিএস পরীক্ষায় এ উপজেলা থেকে মেধাতালিকায় মাত্র ৩ জন উত্তীর্ণ হয়েছে।যোগ্য শিক্ষার্থী তৈরিতে এ টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে উচ্চ মেধাসম্পন্ন শিক্ষক এনে নামমাত্র বেতনে শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করা হবে।এমনভাবে এই শিক্ষার্থীদের তৈরি করা হবে যেন লেখাপড়া শেষ হওয়ার সাথে সাথেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।এ ছাড়াও বিগত সরকারের সময় বিভিন্ন অনিয়মের মাধ্যমে তুলনামূলক কম যোগ্যতা ও কম মেধাবী শিক্ষকের নিয়োগ হয়েছে।সে কারণে এ এলাকায় শিক্ষিত বেকারের হারও বেড়েছে।প্রতিযোগিতার পরীক্ষায় তারা টিকতে পারছেন না।এ এলাকার বেকারত্ব দূর করার জন্য বদলগাছীতে একটি আমের জুস ফ্যাক্টরি তৈরি করাসহ অন্যান্য ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়েছে। সভার প্রধান অতিথি ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল আরো বলেন,তিনি এমপি নির্বাচিত হলে মহাদেবপুর-বদলগাছী থানা থেকে মাদক ও দূর্ণীতি বন্ধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।মহাদেবপুর উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক গোলাম রসুল বাবু।উপজেলা কৃষক দলের সহ-সভাপতি হারুনুর রশিদ রাজু,সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,জাহাঙ্গীরপুর সরকারী কলেজের সাবেক ভিপি মোঃ এনামুল হকসহ জেলা এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

