• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জলঢাকায় গন অধিকার পরিষদের সংবাদ সম্মেলন 

     swadhinshomoy 
    19th Nov 2025 4:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

    গন অধিকার পরিষদের মনোনীত নীলফামারী-৩ আসনের ট্রাক মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী ও সংগঠনের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক সোহাগ হোসাইন বাবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে জলঢাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার রাতেই শহরের ক্যাফে স্টার কমিউনিটি সেন্টারে গন অধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির জলঢাকা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাকিব ইসলাম সালাফি।

    তিনি জানান, গন অধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখার বহিষ্কৃত সভাপতি মো. তাজুল ইসলাম সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা বহির্ভূতভাবে কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক ও স্থানীয়ভাবে জনপ্রিয় নেতা সোহাগ হোসাইন বাবুকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন এবং তার বিরুদ্ধে নিন্দনীয় ও ভিত্তিহীন মন্তব্য ছড়ান।

    এ ধরনের উদ্দেশ্যমূলক অপপ্রচারের বিরুদ্ধে সংগঠনের সক্রিয় নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং এরই প্রতিবাদে পাল্টা এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন স্বাধীন, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাকিব ইসলাম সালাফি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিয়ন ইসলাম, সহ-সভাপতি সেলিম জাহাঙ্গীর, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এ কে তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুমন, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রোকোনুজ্জামান প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30