• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচনীয় তফশিল ঘোষণা ভোট গ্রহণ ৯ ডিসেম্বর 

     swadhinshomoy 
    24th Nov 2025 12:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি:

    পার্বতীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির ২৩ অক্টোবর সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী কমিটি গঠনে পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে।

    গত ২৩ অক্টোবর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের মতামতে দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
    প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রেসক্লাবের সদস্যদের সাধারণ সভায় এ তফসিল সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করা হয়।
    ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ও গঠন করা হয়, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন, যথাক্রমে- মোঃ আব্দুর রশিদ সরকার সহকারি অধ্যাপক, মোঃ আবু বক্কর সিদ্দিক সহকারি অধ্যাপক, মোঃ রফিকুল ইসলাম প্রদর্শক।

    পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিলে ঘোষণা করা হয় – ১৯-২০ নভেম্বর ২০২৫ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র বিতারন, ২৩ নভেম্বর ২০২৫ মনোনয়নপত্র দাখিল, ২৪ নভেম্বর ২০২৫ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, ২৫ নভেম্বর ২০২৫ সকাল ১০ টায় আপিল গ্রহণ ও সুনানি, ২৬ নভেম্বর ২০২৫ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, ২৭ নভেম্বর সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ৯ ডিসেম্বর সকাল দশটা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহণ।

    দ্বি-বার্ষিক নির্বাচনে পার্বতীপুর প্রেসক্লাবের ৬২ জন সদস্য তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। আগামী কমিটি গঠনের যে যে পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সভাপতি পদে ৩ জন আব্দুল কাদির, আতাউর রহমান, হাবিব ইফতেখার, সহ-সভাপতি ২ জন বদরুদ্দোজা বুলু ,আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে ৩ জন তাজকীর হোসাইন, মামুনুর রশিদ বিপ্লব, মোস্তাফিজুর রহমান বকুল, যুগ্ম সম্পাদক পদে ২ জন আব্দুল আল মামুন মিলন, জাকারিয়া হোসেন, কোষাধ্যক্ষ পদে ২ জন  জোবাইদুর রহমান, রুকুনুজ্জামান বাবুল, দপ্তর সম্পাদক পদে ৩ জন মিনহাজুল ইসলাম তারেক, স্বপন চন্দ্র রায়, জলিল সরকার, সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে ২ জন ওয়াহেদুল ইসলাম, আমজাদ হোসেন, নির্বাহী সদস্য পদে ৬ জন মুস্তাকিম সরকার, ওসমান আলী, একরামুল হক বেলাল, মহসিন আলী, নুর আলম সিদ্দিক, সাজেদুর রহমান নওশাদ ।

    তফসিল ও নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন জৈষ্ঠ্য সাংবাদিক মোঃ আতাউর রহমান আহ্বায়ক, আহ্বায়ক কমিটি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30