swadhinshomoy
26th Nov 2025 3:56 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ হাচান স্টাফ রিপোর্টার
২৫ নভেম্বর ২০২৫ ইং মঙ্গলবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালীর টোল প্লাজা এলাকা সংলগ্ন
যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি পিক-আপ ভ্যান তল্লাশি করে প্রায় ২৮ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় পটুয়াখালীর সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পিক-আপ ভ্যান চালক এবং হেল্পারদের ২৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে পিক-আপসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ও মৎস অধিদপ্তর ভবিষ্যতে ও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

