নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ধানের শীষ সমর্থক গোষ্ঠীর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা শহরের লিচুবাগান এলাকায় আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী মোঃ ফজলে হুদা বাবুল।উপজেলা ধানের শীষ সমর্থক গোষ্ঠীর আহবায়ক মোঃশহিদুল ইসলাম এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল আলম গোল্ডেন,নওগাঁ জেলা শ্রমিকদল সভাপতি মোঃ জিল্লুর রহমান বাচ্চু,মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার নান্নু,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আফতাব হোসেন,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব আক্কাস আলী,উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন,উপজেলা ধানের শীষ সমর্থক গোষ্ঠীর সদস্য সচিব মোঃ সেকেন্দার আলী,ভীমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা বাবু রামপ্রসাদ ভদ্র,হাতুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও হাতুড় ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ এনামুল হক, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ মাসুদুর রহমান মৃধা টিক্কা,নওগাঁ জেলা ছাত্রদল সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এফ, আই, সবুজ,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিপন মাহমুদ,উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃরোকনুজ্জামান রোকন।এছাড়াও উপজেলার ১০ ইউনিয়নের বিএনপিসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করেন।

