• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুমকি উপজেলায়, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 

     swadhinshomoy 
    27th Nov 2025 4:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

     

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি-এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
    অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক শুভেন্দু সরকার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আলাউদ্দিন মাসুদ‘র সভাপতিত্বে আলোচনা সভায় দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো: সাইফুল আলম মৃধা, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম খান, যুবদল নেতা জসিম উদ্দিন প্রমূখ, বিশেষ অতিথি ছিলেন। প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দেশীয় গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, ডিম এবং প্রাণিসম্পদ সংশ্লিষ্ট উদ্ভাবনী প্রযুক্তির স্টল প্রদর্শনীতে স্থান পায়।
    উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং এলডিডিপি প্রকল্পের অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রদর্শনীতে স্থানীয় খামারিরা উৎপাদন, প্রজনন, রোগ প্রতিরোধ ও আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেন।আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তি প্রয়োগ ও দেশীয় জাতের উন্নয়নের মাধ্যমে প্রাণিসম্পদে পিছিয়ে থাকা খামারিদের সামনে নতুন সম্ভাবনা তৈরি হবে। অনুষ্ঠানে , খামারি, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30