• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রাজশাহী বিভাগীয় সম্মেলন-২০২৫” প্রস্তুতি সভা 

     swadhinshomoy 
    29th Nov 2025 10:13 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ হেলাল উদ্দীন, নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার “রাজশাহী বিভাগীয় সম্মেলন- ২০২৫” এর প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন এডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক, নাচোল উপজেলা শাখা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, নাচোল পৌর শাখা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। মোঃ আমিনুল ইসলাম, সভাপতি, নাচোল পৌর শাখা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা প্রমুখ।

    সঞ্চালনায় ছিলেন ডক্টর মোঃ শরিফুল ইসলাম ও এ্যাড. মোঃ আসলাম- উদ- দৌলা। সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডক্টর মোহাঃ এমরান হোসেন। বক্তারা বলেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। আমরা নিজের টাকা ব্যয় করে মানবাধিকার কার্যক্রম পরিচালনা করে আসছি। এতদাসত্ত্বেও যে শাখাগুলো মানবিক কল্যানে বেশী অবদান রাখবে, তাদের পুরস্কৃত করা হবে।
    উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আসন্ন মানবাধিকারের রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২৫ সোনা মসজিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে এবং প্রায় ১০,০০০ ( দশ হাজার) মানবাধিকার কর্মী এই সম্মেলনে অংশ গ্রহণ করবেন ইনশাআল্লাহ।
    পরিশেষে মানবাধিকারের আগামী রাজশাহী বিভাগীয় সম্মেলন সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হোক এই প্রত্যাশা ব্যক্ত করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30