• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি টিমের পাঠাগার পরিদর্শন, মতবিনিময় ও বই- ক্রীড়া সামগ্রী উপহার বিতরন অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    29th Nov 2025 1:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    এস এম গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাঠাভ্যাসের প্রসার ও সময়নিষ্ঠতার চর্চা বাড়াতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি (এমএফপি) টিমের উদ্যোগে পাঠাগার পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেলে মাকসুদা আজিজ লাইব্রেরীর উদ্যোগে টিমটি ভিতরবন্দ পাবলিক লাইব্রেরি পরিদর্শন করে।
    এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভিতরবন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক খন্দকার বাচ্চু। সভায় বক্তব্য দেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মোঃ মেফতাউল ইসলাম মিলন, মাকসুদা আজিজ লাইব্রেরীর পরিচালক মোঃ মাহফুজুল ইসলাম কিরন, ভিতরবন্দ মহিলা কলেজের অধ্যক্ষ মুক্তি মাহমুদ আঙ্গুর, সমাজসেবক রুহুল আমিন, হাফিজুর রহমান খান জুয়েল, শফিকুল ডোনার, শাওন আল মামুন এবং লাইব্রেরির সাধারণ সম্পাদক রূপম দেব।
    এ সময় আরও উপস্থিত ছিলেন এমএফপি কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ, খোরশেদ আলম লিমন ও নাসিরা খন্দকার নিশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমগীর হোসেন।
    মতবিনিময় সভায় পাঠাগারের সার্বিক অগ্রগতি, পাঠাভ্যাস বিস্তার, সময়নিষ্ঠতার গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে সমাজমুখী কার্যক্রমে যুক্ত করার নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পাঠাভ্যাসকে উৎসাহিত করতে এবং লাইব্রেরির বইয়ের সংগ্রহ সমৃদ্ধ করতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি টিমের পক্ষ থেকে অর্ধশতাধিক বই উপহার দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় তরুণদের ক্রীড়া চর্চা বাড়াতে ধরলা ফুটবল একাডেমি ও ঝাকুয়াবাড়ি ফুটবল দলকে ফুটবল প্রদান করা হয়।
    এর আগে সকালে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি টিম ভূরুঙ্গামারীর পাগলাহাট এলাকার তরুপল্লব পাঠাগার পরিদর্শন করে। সেখানে পরিচালকদের সঙ্গে পাঠাভ্যাস উন্নয়ন, সময় ব্যবস্থাপনা ও পাঠাগার পরিচালনা বিষয়ে মতবিনিময় করা হয় এবং বই উপহার দেওয়া হয়।
    স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করবে এবং বই-পাঠে আগ্রহ আরও বাড়াবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30