ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
”সারা বাংলার কর্মচারী এক হও লড়াই কর” – এই স্লোগানকে সামনে রেখে বৈষম্যহীন নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, ঠাকুরগাঁও জেলা শাখা আজ সকালে প্রতিবাদ মিছিল করেছে এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক চত্বরে এসে শেষ হয়। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নাজমুল হক এবং সাধারণ সম্পাদক ফিরোজ জামান। এছাড়াও ঠাকুরগাঁও জেলা কর্মচারী কর্মকর্তা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
তাঁদের বক্তব্যে দাবিগুলো উঠে আসে:
বৈষম্যহীন নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা।
তাঁদের অভিযোগ, ২০১৫ সালের পে স্কেলটি ছিল মূলত কর্মকর্তাদের জন্য; কর্মচারীরা তাতে কোনো লাভ পাননি।
পে-কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আগামী ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে প্রকাশ করা।
বৈষম্য নিরসনপূর্বক নবম পে-স্কেলের গেজেট আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে প্রকাশ করা।
বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা।
অন্যান্য ভাতা, যেমন: চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, শিক্ষা ভাতা ও বাড়িভাড়া ভাতা পুনর্নির্ধারণ ও বৃদ্ধি করা।

