swadhinshomoy
03rd Dec 2025 12:46 pm | অনলাইন সংস্করণ Print
সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ ঃ
৩০ নভেম্বর ২০২৫ খ্রি. হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোছাঃ ইয়াছমিন খাতুন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন যোগ্য ও মেধাবী কর্মকর্তা এবং পাবনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
ইতোপূর্বে তিনি মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থল হবিগঞ্জে যোগদান করে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

