• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ড রেজা কিবরিয়া,র আনুষ্ঠানিক যোগদান 

     swadhinshomoy 
    03rd Dec 2025 12:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ ঃ

    হবিগঞ্জ জেলা,র কৃতি সন্তান ড রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান।

    সোমবার গুলশান চেয়ারপার্সনের কার্য্যালয়ে ফুল দিয়ে ড রেজা কিবরিয়া কে বরণ করেন বি এন পি মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    উল্লেখ্য, বিগত ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন।

    এদিকে হবিগঞ্জ-১ আসনটি এখন পর্যন্ত ফাঁকা রেখেছে বিএনপি। দলটি এখনো এ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেনি।

    রেজা কিবরিয়া বিভিন্ন সময়ে গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ও এর বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড রেজা কিবরিয়া বলেন আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, মৃত্যুর আগ পর্যন্ত শহিদ জিয়ার আদর্শে রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতে চাই।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031