swadhinshomoy
12th Aug 2025 9:29 am | অনলাইন সংস্করণ Print
মোহাম্মদ সিরাজুল মনির চট্টগ্রাম প্রতিনিধি
দেশের ব্যয়বহুল প্রকল্প এবং দ্বিতীয় চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের জিইসি রেম্পের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী কয়েক মাসের মধ্যে নির্মাণ কাজ শেষে উদ্বোধন করে মূল এক্সপ্রেসওয়ের এর সাথে সংযুক্ত করে দিয়ে যানবাহন চলাচল উন্মুক্ত করা হবে।
নির্মাণ কাজ পরিদর্শন এলাকা ঘুরে দেখা যায় চট্টগ্রামের ব্যয়বহুল প্রজেক্ট এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নগরীর লালখান বাজার অংশ থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। যার মোট নির্মাণ ব্যয় ৪ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল এতে প্রতি কিলোমিটার এক্সপ্রেস ওয়ের নির্মাণ ব্যয় প্রায় ২৭০ কোটি টাকা করে খরচ করা হয়েছে। যা বিশ্বের কোন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে খরচ হতে দেখা যায়নি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান পরিচালনা পরিষদের সূত্রে জানা যায় তৎকালীন আওয়ামী লীগ সরকার এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণে প্রায় অর্ধেক টাকা দুর্নীতি করে সরিয়ে নিয়েছে। বিশ্বের কোন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ খরচ এত ছিল না যেটা চট্টগ্রামে খরচ করা হয়েছে। এখানে মূলত খরচ দেখানো হলেও অবৈধভাবে আওয়ামী লীগের তৎকালীন কর্মকর্তা ও মন্ত্রীরা এই টাকা লুটে নিয়েছে বলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জাহিদুল করিম কচি জানান।
জিইসি রেম্পের নির্মাণ এলাকায় গিয়ে দেখা যায় লালখান বাজার অংশ পর্যন্ত প্রায় ঢালাই এর কাজ শেষ হয়ে গেছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বাকি কাজ সম্পন্ন করে এলিভেটেড এক্সপ্রেস এর সাথে যুক্ত করে দেয়া হবে বলে প্রকল্প পরিচালক জানান। বর্তমানে লালখান বাজার অংশ হতে বিমানবন্দর পর্যন্ত যানবাহন চলাচল রয়েছে। আগামীতে জিইসি অংশের সাথে যুক্ত করা হলে বিমানবন্দরগামী যাত্রীরা এ অংশ থেকে খুব সহজেই বিমানবন্দরে যাতায়াত করতে পারবে অল্প সময়ের মধ্যে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

