• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শরণখোলায় লজিক প্রকল্পে দুঃসাহসিক চুরি: এক রাতেই উধাও ১ লাখ ৬০ হাজার টাকার সরঞ্জাম 

     swadhinshomoy 
    03rd Dec 2025 7:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম টিটু
    বাগেরহাট শরণখোলা প্রতিনিধি

    বাগেরহাটের শরণখোলার মধ্য খোন্তাকাটায় উপজেলা পরিষদ বাস্তবায়িত লজিক প্রকল্পে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। প্রকল্পের সেচ কাজে ব্যবহৃত ব্যাটারিমটরসহ মূল্যবান সরঞ্জাম ভবনের তালা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রকল্প সভাপতি মো. আবুল হাসান মুন্সি (৬৮) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগে তিনি জানান, রাতে ভবনটি তালাবদ্ধ করে যান। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে গিয়ে দেখেন দরজার তালা ও হ্যাজবোল্ট ভাঙা। ভেতরে ঢুকে দেখেন হ্যামকো ব্র্যান্ডের ৮টি ১২ ভোল্ট ব্যাটারি, একটি প্যাডরোলো ৩ হর্সপাওয়ার মোটর এবং অন্যান্য যন্ত্রাংশ মোট ১ লাখ ৬০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
    ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় বাসিন্দা নজরুল মুন্সি, বেলায়েত মুন্সি ও আবু ত্বহাসহ আরও অনেকে চুরির আলামত দেখেছেন বলে অভিযোগে উল্লেখ আছে।
    শরণখোলা থানা পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে। পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, প্রকল্প এলাকার নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।
    প্রায় দুইশ কৃষকের জীবন জীবিকা
    নির্বাহ করে। এই প্রতিষ্ঠানের সরঞ্জামের উপর।
    সাধারণ কৃষকরা হতাশাগ্রস্ত।
    এভাবে চুরির ঘটনা ঘটলে।
    কৃষকরা অচীরেই ফসল উৎপাদনে ব্যর্থতার গ্লানিতে জর্জরিত হয়ে যাবে।
    সকল কৃষকের দাবি প্রশাসন সহ
    সমাজের সুশীল সমাজ ও রাজনীতিবিদদের সহযোগিতায় চোর চিহ্নিত ও মাল উদ্ধার করা যায়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031