• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁর রানীনগরে মশিউর রহমান রাজুকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান 

     swadhinshomoy 
    04th Dec 2025 11:02 am  |  অনলাইন সংস্করণ Print

    রানীনগর থেকে মাসুদ:

    নওগাঁর রানীনগর উপজেলার ছাত্রদলের সাবেক নেতা মশিউর রহমান রাজুকে আর্থিক সহায়তা প্রদান করেছে আমরা বিএনপি পরিবার-এর একটি প্রতিনিধি দল।

    বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে রানীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের রাজুর নিজ বাড়িতে গিয়ে তার হাতে এই অনুদান তুলে দেওয়া হয়। দলের দুঃস্থ ও অসুস্থ কর্মীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এই সহায়তা প্রদান করা হয়।

    আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী–রংপুর বিএনপি মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ এবং শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস আনুষ্ঠানিকভাবে মশিউর রহমান রাজুর হাতে অনুদানের অর্থ তুলে দেন।

    রাজশাহী–রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ বলেন,
    “মশিউর রহমান রাজু ছাত্রদলের পরীক্ষিত নেতা। তিনি দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ। তার অসুস্থতার কথা শুনে আমরা তাকে দেখতে এসেছি। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আর্থিক সহায়তা পাঠিয়েছেন, সেটি তার হাতে তুলে দিলাম। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আমরা তার পাশে থাকবো।”

    অনুদান পেয়ে আবেগাপ্লুত মশিউর রহমান রাজু বলেন,
    “আমার রাজনৈতিক জীবনে কখনো কোনো সহায়তা পাইনি। আজ প্রথমবার সরাসরি তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ ও আপ্লুত।”

    এসময় উপস্থিত ছিলেন—
    বগুড়া জেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ওসমানী, রানীনগর থানা বিএনপির সভাপতি এছাহাক আলী, এসএম আল ফারুক জেমস, মোঃ এমদাদুল হক এমদাদ।রানীনগর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান যুবদলের মোঃ আমিনুল হক টুটুল, এ ছাড়া চঞ্চল, রিপন, মান্নান, মানিক, সেলিম, আলামিন, রায়হান, স্বেচ্ছাসেবক দলের সজীব খন্দকার, কৃষকদলের সভাপতি মতিন খান,।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031