• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অবকাঠামো ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চাই-ড রেজা কিবরিয়া 

     swadhinshomoy 
    04th Dec 2025 11:05 am  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:

    অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন,বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা নেই। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সামগ্রিক সক্ষমতা দরকার সেটি তাদের নেই। ফলে আগামী নির্বাচন নিয়েও গুরুতর সন্দেহ তৈরি হয়েছে।

    বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জের জালালসাপ গ্রামে নিজের বাড়িতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

    রেজা কিবরিয়া বলেন, ‘১৫ বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন। এতে সন্দেহ হয়, তার নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কি না।

    তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে। তারা মুক্তিযুদ্ধ কোথায় করেছে। কলকাতায় কফি হাউজে বসে যুদ্ধ করেছে। তারা হলো প্রকৃত রাজাকার। তাদের দলে কোনো মুক্তিযোদ্ধা নেই। পলাতক শেখ হাসিনা একজন বীর উত্তমের বিধবা স্ত্রীকে বিনা চিকিৎসায় ৮ ঘণ্টা ফেলে রেখেছিল। হাসপাতালে কোনো নার্স, ডাক্তার তার চিকিৎসা দিতে পারেনি।

    রেজা কিবরিয়া বলেন, নবীগঞ্জ-বাহুবল উপজেলার মানুষের সঙ্গে আমার রক্তের সম্পর্ক। আমার বাবা মন্ত্রী থাকাকালে এলাকার অনেক উন্নয়ন করেছেন। তিনি কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাসী ছিলেন না। কাজ করার পর জানাতেন সে কাজটি হয়ে গেছে।

    তিনি বলেন, বি এন পি সরকার অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করবে। অতীতে ও জিয়াউর রহমান এদেশের উন্নয়নে দৃষ্টান্ত রেখেছেন।তারেক রহমানের সাহসী নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।আসুন আমরা ঐক্যবদ্ব্য হয়ে দেশ উন্নয়নে শরিক হই।

    আমি চাই মেধাভিত্তিক সরকার। তারেক রহমানের মত মেধাবী রাষ্ট্র নায়ক।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031