• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় অনুমতি ছাড়াই স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা 

     swadhinshomoy 
    04th Dec 2025 11:10 am  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় পরীক্ষা চলাকালীন সময়ে স্কুল মাঠ দখল করে প্রশাসনের অনুমতি ছাড়াই শীতবস্ত্র ও শিল্প পণ্য মেলার উদ্বোধন করা নিয়ে স্থানীয় সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে। ২ ডিসেম্বর মঙ্গলবার শহরের আবাসিক এলাকার হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী এ মেলা উদ্বোধন করা হয়েছে। স্কুলের বার্ষিক পরীক্ষা এবং আবাসিক এলাকায় মেলা করা ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।মেলা পরিচালনা কমিটির দাবী তারা সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীর অনুমতি নিয়েই এ মেলার উদ্বোধন করা হয়েছে।ওই মেলার মাঠে হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়,হাট-নওগাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং প্রবাহ সংসদ রয়েছে। স্কুল গুলোতে বার্ষিক পরীক্ষা চলছে। এ মেলা উদ্বোধনের দুই সপ্তাহ আগে থেকে পুরো মাঠ টিন দিয়ে অস্থায়ী ভাবে ঘেরাসহ দোকান ঘর তৈরি করা হয়।টিন দিয়ে ঘিরে দেয়ায় হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান গেইট বন্ধ রয়েছে।ফলে এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা দ্বিতীয় গেইট দিয়ে চলাচল করছে বলে অভিযোগ করা হয়।পরীক্ষার চলাকালীন মেলা করা নিয়ে  শিক্ষার্থীদের লেখা-পড়ায় নীতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছে শিক্ষক ও অভিভাবকরা। রাজশাহী শিল্ক এন্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি একমাস ব্যাপী মেলার আয়োজন করেছে।মেলার অনুমোতি পেতে গত ২৭ নভেম্বর প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী রহিদুল ইসলাম জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন।মেলায় পোশাকসহ বিভিন্ন খাবারের দোকান ও খেলনা সামগ্রীর প্রায় ৫০ টি স্টল দেয়া হয়েছে। এছাড়াও বিনোদনের জন্য নাগরদোলা,নৌকা ও ড্রাগন রয়েছে। মেলায় প্রবেশের ফি ২০ টাকার করা হয়েছে। হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেনীর নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়,স্কুলের গেট বন্ধ থাকায় প্রবেশে সমস্যা হচ্ছে। পরীক্ষায় মনযোগ হচ্ছে না।মাঠে খেলাধুলাও করা যাচ্ছে না। স্থানীয় সাইদুর রহমান নামের এক সচেতন ব্যক্তি বলেন,বাচ্চাদের এখনো পরীক্ষা শেষ হয়, এরমধ্যে স্কুল মাঠে মেলার আয়োজন এটা ঠিক হয়নি। এতে করে শিক্ষার্থীদের পরীক্ষা বিরূপ প্রভাব পড়বে।স্থানীয়দের অভিযোগ,মেলায় উচ্চ সাউন্ডে মাইক বাজানাের ফলে শব্দ-দোষণের ঘটনা ঘটেছে।হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম নাজমুল হাসান বলেন,মাঠটি স্কুলের।তবে মেলার জন্য ভাড়া দেয়া হয়নি।এলাকার কতিপয় বিশিষ্ট ব্যক্তি ও প্রবাহ সংসদ ক্লাবের সভাপতি এবং  সম্পাদক অনুরোধে তিনি মাঠে মেলার অনুমোতি দিয়েছেন ওই প্রধান শিক্ষক জানান।তবে এ প্রধান শিক্ষকের দাবী মেলার জন্য পরীক্ষায় কোন বিরূপ প্রভাব পড়বেনা,কারণ কয়েক দিনের মধ্যে পরীক্ষা শেষ হবে এবং আগামী ১৫ ডিসেম্বর স্কুল ছুটি হবে।প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন,১০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।এর মধ্যে মেলা শুরু করেছে এর চেয়ে তিনি বেশি কিছু বলতে অস্বীকৃতি জানান।।রাজশাহী শিল্ক এন্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির স্বত্ত্বাধিকারী রহিদুল ইসলাম বলেন, মেলা চালু করার জন্য এখনো অনুমোতি পাওয়া যায়নি। ডিসেম্বর পরীক্ষা শেষ হলে পুরোদমে মেলা চালু করা হবে। নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এবং হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জান্নাত আরা তিথি বলেন, স্কুল মাঠে মেলা চালানোর জন্য প্রধান শিক্ষক অনুমতি দিতে পারেন না। প্রধান শিক্ষক এ বিষয়ে তাঁকে কোন কিছু বলেননি। এছাড়াও নওগাঁ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এবং জেলা প্রশসানরের পক্ষ থেকে মেলার কোন অনুমোতি দেয়া হয়নি।বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে তিনি জানান।নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মেলা বিষয়ে একটি আবেদন এসেছে। তবে অনুমোদনের প্রক্রিয়া চলছে। নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ওই মেলার সঙে জেলা পুলিশের কোন সম্পৃক্ততা নেই।যদিও তাদের ব্যানারে জেলা পুলিশের নাম লিখা আছে,নাম লিখা ব্যানারগুলো খুলে ফেলতে বলা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031