• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গোলাকান্দাইল ইউনিয়ন জাসাস সভাপতি শাহজাহান ও সাধারণ সম্পাদক হারুন মিয়ার কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত 

     swadhinshomoy 
    06th Dec 2025 6:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

    দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা আওতাধীন গোলাকান্দাইল ইউনিয়ন জাসাস সভাপতি শাহজাহান এবং সাধারণ সম্পাদক হারুন মিয়া–এর সকল সাংগঠনিক কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

    থানা জাসাস সূত্রে জানা যায়, তারা দলের নীতিমালা অমান্য করে ইউনিয়নে একটি সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করেন, কিন্তু এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পর্কে থানা জাসাসের সিনিয়র সভাপতি ও সাধারণ সম্পাদককে কোনও ধরনের অবহিত করা হয়নি।

    এছাড়াও তাদের ব্যবহৃত ব্যানার ও ফেস্টুনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবি না থাকা—এটিকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    ঘটনার সত্যতা যাচাইয়ের পর রূপগঞ্জ থানা জাসাস সিদ্ধান্ত গ্রহণ করে যে, আগামী ৩ মাস তাদের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।

    রূপগঞ্জ থানা জাসাসের দায়িত্বশীল নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন,
    “দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত অত্যন্ত ন্যায়সংগত ও সময়োপযোগী। ভবিষ্যতে দলের আইন-শৃঙ্খলা লঙ্ঘন করলে কারও প্রতি বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

    রুপগঞ্জ থানা জাসাসের কর্মী বৃন্দো ও সাধারন সর্বস্তরের জনগণ এর পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করায় রূপগঞ্জ থানা জাসাস সিনিয়র সহ-সভাপতি জামান মিয়া,সাধারণ সম্পাদক  মিসির আলী মাতাব্বর ও সাংগঠনিক সম্পাদক আব্দুল সাত্তার ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031