• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

     swadhinshomoy 
    10th Dec 2025 1:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

    মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের থানারোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল সরাইদহ গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সার্ভিস রোড থেকে মূল মহাসড়কে ওঠার সময় বগুড়াগামী একটি যাত্রীবাহী কোচ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ জাহিদুল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, থানারোড এলাকায় আন্ডারপাস নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকায় সড়ক সংকীর্ণ হয়ে গেছে এবং যানবাহন চলাচলে তীব্র বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। ফলে প্রায়ই ওই স্থানে দুর্ঘটনা ঘটছে।

    এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন,” মোটরসাইকেল ও কোচের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। মহাসড়কে চলমান নির্মাণ কাজের কারণে কিছু জায়গায় ঝুঁকি তৈরি হয়েছে, তবে আমরা নিয়মিত টহল দিচ্ছি এবং চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর আহ্বান জানাচ্ছি।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031