• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত 

     swadhinshomoy 
    10th Dec 2025 3:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি:

    সুনামগঞ্জের ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ( ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর ২০২৫) উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর যৌথ উদ্যোগে ৯ ডিসেম্বর সকাল ১০ টা ৩০ মিনিটের সময় উপজেলা চত্বর থেকে একটি রেলি বের করা হয়, রেলি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ” নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের পরিচালনায়, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম।আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সঞ্জয় ঘোষ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান,খয়েরদিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অদম্য নারী সফল জননী বুলবুল আক্তার চৌধুরী, ব্রাক এর এরিয়া ম্যানেজার অনিন্দিতা বিশ্বাস, মুগ্ধ মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী আসমা আক্তার, সাংবাদিক সেলিম আহমেদ, অদম্য নারী জয়িতা সাথী আক্তার প্রমুখ।
    সব শেষে অদম্য নারী ২০২৫ এর ৪ জন জয়িতা নারীদেরকে সংবর্ধনা ও তাঁদের সম্মাননা স্বরুপ ক্যাস প্রদান করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031