• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাচোলকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমূলক উপজেলা হিসাবে গড়তে চাই। নবাগত ওসি আছলাম 

     swadhinshomoy 
    10th Dec 2025 5:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার সময় মতবিনিময় এই সভায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নাচোল উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন— নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম; নাচোল প্রেসক্লাবের সদস্য হাবিবুল্লাহ সিপন; নাচোল পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডালিম; নাচোল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী; নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহুরুল ইসলাম জহির ও সাধারণ সম্পাদক মজিদুল ইসলাম; নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি নাসিম আলী ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডন; নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা ও সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম; নাচোল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন এবং সদস্য আব্দুল আজিজ (নাচোল সংবাদদাতা, দৈনিক খবরের কাগজ) মতবিনিময় সভায় নবাগত ওসি মো. আছলাম আলী বলেন, “নাচোলকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, কিশোর অপরাধ দমন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।” তিনি আরও বলেন, “পুলিশ ও সাংবাদিক সমাজে একে অপরের পরিপূরক। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা যেমন সমাজকে সঠিক তথ্য দেয়, তেমনি পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ওসি আছলাম আলী আশ্বাস দিয়ে বলেন, নাচোল থানার দরজা সাংবাদিকদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে এবং যেকোনো তথ্যগত সহযোগিতায় তিনি আন্তরিক থাকবেন। পাশাপাশি তিনি আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডের বিষয়ে আপসহীন থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাধারণ জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, নাচোলের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
    তারা আশাবাদ ব্যক্ত করেন, নবাগত ওসির
    নেতৃত্বে নাচোল থানা একটি জনবান্ধব ও আস্থাশীল প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031