• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুরাদিয়ায় ট্রলি-অটোর মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু 

     swadhinshomoy 
    11th Dec 2025 12:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার।
    দুমকী(পটুয়াখালী)প্রতিনিধিঃ

     

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ট্রলি ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে সিয়াম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে আমির হোসেনের রাস্তার মাথা এলাকার গ্রামীণ ব্যাংকের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম বাউফল উপজেলার বামনীকাঠী এলাকার দেওয়ান বাড়ী তার স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন ছুটে এসে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে অটোর চালক জানান যে ভেতরে আর কেউ নেই। পরে পানি পরিষ্কার হলে স্থানীয় এক নারী পানির নিচে পড়ে থাকা সিয়ামের প্যান্ট দেখে চিৎকার করেন এবং তাকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় সিয়ামকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন বলেন, বালুবোঝাই একটি টমটমের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে অটোটি রাস্তা থেকে ছিটকে পুকুরে পড়ে যায়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031