নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ সদরের হাপুনিয়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছে।১০ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে জেলা সদরের নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাপুনিয়া তেঁতুলতলী মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।স্থানীয়রা জানায়, জেলার সদর উপজেলার একডালা পুর্বপাড়ার বাসিন্দা এলিম শাহ’র ছেলে, বয়লার চাতালকল মালিক ও চাল ব্যাবসায়ী মোস্তফা সরদার (৫৫) ও পোরশা উপজেলার নীতপুর এলাকা বাসিন্দা আব্দুল মালেক (৪৪) নওগাঁ শহরের দিকে যাচ্ছিল।এসময় বিপরীতগামী দুটি বাস প্রতিযোগিতা মুলক ভাবে দ্রুত গতিতে আগে উঠতে গিয়ে ওই মোটরসাইকেলকে চাপা দেয়।এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়।এদিকে জেলার মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী এলাকায় একটি বাস রেখে চালক পালিয়ে যায়। এ খবর পেয়ে স্থানীয় চৌমাশীয়া(নওহাটা) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোস্তফা বাসটি জব্দ করেন।

