এ আর সুমন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা (৪৮) ঘন্টার মধ্যে সম্ভাব্য সংসদ প্রার্থীদের সকল ধরনের প্রচারণামূলক পোস্টার ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার ইসি।
কিন্তু কিশোরগঞ্জ (৪) ইটনা মিঠামইন ও অষ্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র এমপি প্রার্থীরা নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন পর্যন্ত ঝুলিয়ে রেখেছেন নিজ নিজ দলের পোস্টার ব্যানার ও ফেস্টুন, সরেজমিনে দেখা যায় অষ্টগ্রাম উপজেলার বড় বাজার জামতলির মোড়, গার্লস স্কুলের গেইট, কলেজের গেইটে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে এমনকি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে ও লাগিয়ে রেখেছেন নির্বাচনের নানা পোস্টার ব্যানার ও ফেস্টুন।
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা বলেন অষ্টগ্রাম উপজেলার আনাচে কানাচে অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে নির্বাচনীয় পোস্টার ব্যানার ও ফেস্টুন প্রার্থীগণ অষ্টগ্রাম উপজেলার সৌন্দর্য বিনষ্ট করছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সেই সাথে উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানাই প্রশাসন যেন বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে নির্বাচনীয় সকল ধরনের পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ করে অষ্টগ্রাম উপজেলা সৌন্দর্য ফিরিয়ে আনতে সহায়তা করে।
এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আহাদ বলেন যারা আইন অমান্য করেছেন তাদের বিরুদ্ধে অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

