• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তজুমদ্দিনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    15th Dec 2025 7:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    সুলাইমান পোদ্দার তজুমদ্দিন (ভোলা):

    মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় তজুমদ্দিন উপজেলার একটি স্থানীয় হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং লালমোহন–তজুমদ্দিন তথা ভোলা–৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা সেক্রেটারি মোঃমহিউদ্দিন মাষ্টার

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁচড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মো. নোমান, শম্ভুপুর ইউনিয়ন সভাপতি মাস্টার আ. বারীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।

    আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ ও স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের আত্মমর্যাদা, ন্যায়বিচার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    বক্তারা আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031