• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মহান বিজয় দিবসে রায়গঞ্জ উপজেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    16th Dec 2025 2:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫ তম মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন হয়। পরবর্তীতে শান্তির পায়রা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ২য় পর্বে কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রশাসক মোঃ আব্দুল খালেক পাটোয়ারী বলেন, আজ মহান বিজয় দিবস। ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের এই বিজয়। আসন্ন জাতীয় নির্বাচন জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ছাত্র-ছাত্রীগণ তোমরাই একদিন আমাদের এই দেশের নেতৃত্ব দিবে। তোমাদের স্ব শিক্ষায় শিক্ষিত হতে হবে। পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদ রানা, রায়গঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান, রায়গঞ্জ থানা ইনচার্জ গোলাম কিবরিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ মমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, সাবেক সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক‌‌‌ আঃ কুদ্দুস, যুবদল সভাপতি আঃ রাজ্জাক রানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রোম বাদশা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031