মোঃ ফিরোজ আহমেদ
আত্রাই,নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয় মেলা উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, সরকারি আধা-সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। এছাড়াও সকালে সরকারি অধাসরকারি স্বায়ত্বশাসিতু প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।উপজেলার প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২৫) সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুরে আলম সিদ্দিক,আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল করিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ খায়রুল আলম,কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাকসুদুর রহমান,প্রাণি সম্পদ কর্মকর্তা ডা:আবু আনাছ,সমাজ সেবা কর্মকর্তা মো.সোহেল রানা,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,শিক্ষা কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম,
থানা বিএনপির সাধারণ সম্পাদক মো.তছলিম উদ্দিন,বীর মুক্তি যোদ্ধা মো.আব্দুল মান্নান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সকাল ১১ টার সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিজয় দিবসে দিন ব্যাপি আড়ম্বরপূর্ণ বিজয় মেলা ( চারু কারু ও স্থানীয় ভাবে উৎপাদিত শিল্প পণ্য) দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন বিকেলে উন্মুক্ত মুক্তি যুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

