• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সরকারি কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    20th Dec 2025 11:47 am  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:

    চুনারুঘাট উপজেলা পরিষদ সভা কক্ষে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে “সরকারি কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থাপনা” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মাননীয় উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান এনডিসি, পরিচালক (প্রশিক্ষণ), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা এবং মো. জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট, মোঃ শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ চুনারুঘাট থানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহ আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, হবিগঞ্জ।

    প্রশিক্ষণ কর্মসূচিতে সরকারি কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি, ব্যবস্থাপনা কৌশল এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সময়োপযোগী ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পেলে সেবার মান আরও উন্নত হবে।

    অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, হবিগঞ্জ ও উপজেলা প্রশাসন, চুনারুঘাট। প্রশিক্ষণ কার্যক্রমে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031